সংবাদদাতা, লালবাগ: প্রেমিকার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। রঘুনাথগঞ্জ থানার ধনপতনগর মাঠপাড়ার ঘটনা। পুলিস জানিয়েছে, মৃতের নাম অপু মণ্ডল(২১)। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে পেশায় নির্মাণ শ্রমিক অপু মণ্ডলের সঙ্গে ওই থানার নিস্তা গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পরে বিষয়টি দুই পরিবারের লোকজন জানতে পারে। যুবকের পরিবার বিয়েতে রাজি হলেও কিশোরীর পরিবারের অমত ছিল। মাস তিনেক ধরে ওই কিশোরীকে একপ্রকার ঘরবন্দি করে রাখে। ফলে ওই যুবক প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের বাবা জগন্নাথ মণ্ডল বলেন, আমরা দু’জনের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আমাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই ছেলে মনমরা হয়ে পড়ে। শুক্রবার রাতে অপু খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায়। সকালে উঠতে দেরি হচ্ছে দেখে ডাকতে যাই। গিয়ে দেখি, সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে অপু ঝুলছে। মৃতের এক আত্মীয় বলেন, মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে নিলে এই দিনটা দেখতে হতো না।