Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

প্রেমিকার নাম প্রকাশ্যে

প্রেমিকার নাম প্রকাশ্যে
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফের প্রেমে পড়েছেন আমির খান। বলি পাড়ায় কান পাতলে আপাতত এই গুঞ্জনই শোনা যাচ্ছে। বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গে আমির যে সম্পর্কে জড়িয়েছেন, সে খবর আগেই শোনা গিয়েছিল। ইতিমধ্যে নাকি পরিবারের সদস্যদের সঙ্গে ওই মহিলার পরিচয় করিয়েছেন আমির। তবে মহিলার নাম ও পরিচয় এতদিন প্রকাশ্যে আসেনি। এবার জানা গেল, আমিরের নতুন প্রেমিকার নাম গৌরী। বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে গৌরীর কোনও সম্পর্ক নেই বলেই খবর। তবে এখনই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু জানাতে নারাজ আমির। এর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছিলেন নায়ক। আবার অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। যদিও সে সম্পর্কও প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ