Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে এনে বকাবকি, কিশোরী আত্মঘাতী

প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে এনে বকাবকি, কিশোরী আত্মঘাতী
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: প্রেমিকের কাছ থেকে জোর করে ফিরিয়ে নিয়ে এসে বকাবকি করায় বিষ খেয়ে আত্মঘাতী হল পাত্রসায়রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক কিশোরী। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকার এক কিশোরীকে অপহরণের অভিযোগ হয়। সেই অনুযায়ী মামলা রুজু করা হয়। ওইদিনই কিশোরীর খোঁজ শুরু হয়। পরে পরিবারের লোকজন জানান, যে তাঁরা মেয়েকে ফিরে পেয়েছেন। রাতে ওই কিশোরী বিষপান করে। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতদেহ বাঁকুড়া মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াডাঙা এলাকার ওই কিশোরীর সঙ্গে পাত্রসায়র থানা এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। বৃহস্পতিবার সকালে ওই কিশোরী নিখোঁজ হয়। পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় বিকেলে অপহরণের অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে পরিবারের লোকজন খবর পান, তাঁদের মেয়েকে পাত্রসায়র থানা এলাকার বাসিন্দা এক যুবক আটকে রেখেছে। সেই মতো তাঁরা দলবল গিয়ে ওই যুবকের কাছ থেকে তাঁদের মেয়েকে ফিরিয়ে আনেন। বাড়িতে আনার পর তাকে বকাবকি করেন। সন্ধ্যায় কিশোরী বিষপান করে। অসুস্থ অবস্থায় প্রথমে পাত্রসায়র ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ