সংবাদদাতা, পতিরাম: প্রেমিকা ও তার পরিবারের মানসিক নির্যাতনেই আত্মহত্যা করেছে ছেলে। এমন অভিযোগে পতিরাম থানার দ্বারস্থ হলেন মৃত যুবকের মা। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি বালুরঘাটের মাঝিয়ানে। ওই যুবক গত ৫ ডিসেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন।
Advertisement
যুবকের মায়ের অভিযোগ, ছেলের প্রেমিকা এবং তাঁর পরিবারের লোকেরা টাকার জন্য মানসিক চাপ দিত। মানসিক চাপ দিয়ে মোটা টাকা হাতানোর পরিকল্পনা ছিল। যুবকের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেন, আমার ছেলের কাছে তার প্রেমিকা ও পরিবার টাকা চাইত। তা দিতে অস্বীকার করায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল তারা। তার জেরেই ছেলে আত্মহত্যা করেছে। পতিরাম থানার পুলিস ওই মামলা শুরু করেছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



