সংবাদদাতা, চোপড়া: চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রেমচাঁদগছ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় হল অষ্টমঙ্গলা কালীপুজো। পুজো উপলক্ষ্যে শুক্রবার থেকে তিনদিনব্যাপী মেলা ও পালাটিয়া গানের আয়োজন করা হয়েছে। কালীপুজোর আটদিন পর এখানে পুজোর আয়োজন করা হয়। ব্যতিক্রম হলেও এটাই এখন এই এলাকার রীতি হয়ে উঠেছে। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই পুজোয় শামিল হন।
Advertisement
পুজো কমিটির সদস্য শ্রীবৎস সিংহ বলেন, এদিন সন্ধ্যায় পুজো হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিনদিন ধরে মেলা ও পালাগানের আসর চলবে।



