Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ার পুঞ্চায় বাইক দুর্ঘটনায় মৃত ১

পুরুলিয়ার পুঞ্চায় বাইক দুর্ঘটনায় মৃত ১
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাত্রে ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুঞ্চা থানার আড়ালি গ্রামের অদূরে। পুলিস জানিয়েছে মৃতের নাম মলিন্দ টুডু (৪২)। তাঁর বাড়ি পুঞ্চা থানার আড়ালি গ্রামে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত্রে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। আড়ালি রঘুনাথপুর রাস্তা দিয়ে ফেরার পথে গ্রামের অদূরে একটি বাঁকের কাছে দুর্ঘটনাটি ঘটে। পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি। 
ঘটনার খবর পেয়ে পুলিস আহতকে উদ্ধার করে স্থানীয় পূঞ্চা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। পরে মঙ্গলবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুঞ্চা থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ