Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ার কেন্দায় চোলাই মদ সহ গ্রেপ্তার যুবক

পুরুলিয়ার কেন্দায় চোলাই মদ সহ গ্রেপ্তার যুবক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: চোলাই মদ বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়া কেন্দা থানার পুলিস। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ভোলা দাস তার বাড়ি ওড়িশার করাই থানা এলাকায়। সে পুরুলিয়া রেল স্টেশনের কাছে তাঁবু খাটিয়ে থাকত। মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। জানা গিয়েছে, কেন্দা থানা এলাকার বালকডি রাস্তায় ওই যুবক গোপনে মদ বিক্রি করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস এদিন সন্ধ্যায় সেখানে অভিযান চালায়। পুলিস দেখে ক্রেতারা পালিয়ে যায়। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে মদ বিক্রির কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি ওই যুবক। তার কাছ থেকে একটি জারিকেনে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ