Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ার চার থানার ওসি বদল

পুরুলিয়ার চার থানার ওসি বদল
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বুধবার পুরুলিয়া জেলার চার থানার অফিসার ইনচার্জ পদে রদবদল হল। হুড়া থানার সাব ইন্সপেক্টর কাজি কওসার নাফিসকে মানবাজার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বলরামপুর থানার সেকেন্ড অফিসার সৌম্যদীপ মল্লিককে ওই থানারই ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। কাশীপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে শুভঙ্কর সরকারকে। মাসখানেক আগেই সাইবার ক্রাইমের সাব ইন্সপেক্টর অঞ্জন কুমার বিশ্বাসকে সুইসা আউটপোস্টের ইনচার্জ করা হয়। তাঁকে এবার বাঘমুণ্ডি থানার ওসি করা হয়েছে। বুধবারই এই নির্দেশিকা জারি করেন জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ