Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী

পুরুলিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আত্মঘাতী
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক পরীক্ষার্থী। মৃতের নাম প্রসেনজিৎ মাহাত(১৭)। পুরুলিয়া-২ ব্লকের বেলমা পঞ্চায়েতের মালথোড় গ্রামের বাসিন্দা ওই কিশোর। মালথোড় স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল সে। আজ তাঁর উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল। তার আগেই বাড়ি থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত মৃতদেহ। পুলিস সূত্রের খবর, অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাওয়া দাওয়ার পর ওই কিশোর ও তাঁর দাদা ঘুমাতে যায়। এদিন সকালে দোতলার চিলেকোঠার ঘরে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, ওই কিশোর আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ