Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া শহরে বহুতলে আগুন

পুরুলিয়া শহরে বহুতলে আগুন
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শুক্রবার ভোরে পুরুলিয়া শহরের বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন শহরের ১০ নম্বর ওয়ার্ডের রাজাবাঁধ পাড়ার একটি বহুতলের নীচের তলায় আগুন লাগে। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, বহুবার দমকলে ফোন করা হলেও সময়ে ঘটনাস্থলে পৌঁছয়নি দমকল কর্মীরা। দমকলের উপর ভরসা হারিয়ে আবাসনের বাসিন্দারা নিজেদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তখনই ক্ষোভে ফেটে পড়েন আবাসনের বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ