Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

পুরুলিয়ায় প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়ার মফস্‌সল থানার পিঁড়রা এলাকায় বিষপান করে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম ভুদেবচন্দ্র মাহাত(৫০)। রবিবার দুপুরে বাড়িতেই তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই তাঁর মৃত্যু হয়। সোমবার দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। মৃতের  দগ্ধ বৃদ্ধার মৃত্যু: আগুনে পুড়ে মৃত্যু হল মফস্‌সল থানার লুকুইডি এলাকার এক বৃদ্ধার। মৃতার নাম সাবিত্রী রায়(৮১)। রবিবার রাতে বাড়িতেই আগুন পোহাতে গিয়ে ঩তিনি দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে রাতেই মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ