Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় পুঞ্চা ব্লকের কেন্দুয়াডিতে ঢালাই রাস্তার কাজের সূচনা

পুরুলিয়ায় পুঞ্চা ব্লকের কেন্দুয়াডিতে ঢালাই রাস্তার কাজের সূচনা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: স্থানীয়দের দাবি মেনে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হল পুরুলিয়ার পুঞ্চায়। সোমবার পুঞ্চা ব্লকের কেন্দুয়াডি গ্রামে ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন পুঞ্চার বিডিও দীপ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়, পূর্ত কর্মাধ্যক্ষ চরণ দাস সহ অন্যান্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের ভিতরের রাস্তা ঢালাই করা হলেও গ্রামের ঢোকার মূল রাস্তার কিছুটা ছিল বেহাল। ওই রাস্তা ঢালাই করার জন্য গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। গ্রামবাসীদের দাবি মেনেই রাস্তাটি ঢালাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
Advertisement
জানা গিয়েছে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের অর্থে ওই রাস্তা নির্মাণ করা হবে। এজন্য খরচ হবে কুড়ি লক্ষ টাকা। এদিন অনিল বরন সহিস জানান, গ্রামে ঢোকার মূল রাস্তার কিছুটা অংশ ঢালাইয়ের কাজ বাকি ছিল। ‌ ওই রাস্তায় বড় গাড়ি চলাচলে অসুবিধা হতো। তাই রাস্তাটি ঢালাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ