Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া ফের পুষ্প প্রদর্শনী চালুর দাবি স্থানীয় মানুষদের

পুরুলিয়া ফের পুষ্প প্রদর্শনী চালুর দাবি স্থানীয় মানুষদের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়াতে পুনরায় পত্রপুষ্প প্রদর্শনী শুরু করার দাবিতে সরব হয়েছেন ফুলপ্রেমীরা। প্রায় চার দশকের পুরনো এই প্রদর্শনী করোনাকাল থেকেই বন্ধ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই দাবিতে সরব হয়েছেন ফুলপ্রেমীরা। তবে তাতে তেমন কাজ না হওয়ায় হতাশ তাঁরা।
Advertisement
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের উদ্যান পালন বিভাগের উদ্যোগে প্রায় ৪ দশক ধরে পুরুলিয়া শহরের সুভাষ পার্কে আয়োজিত হতো পত্রপুষ্প প্রদর্শনী। সেই সঙ্গে তিন দিন ধরে চলত সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।
 ২০২০ সালে শেষবার এই প্রদর্শনী হয়েছিল। একাধিকবার স্থানীয় বাসিন্দারা তদবির করেও ফল পাননি। নডিহার বাসিন্দা আইনজীবী শেখর বোস বলেন, করোনার কারণে পত্রপুষ্প প্রদর্শনী বন্ধ হয়েছিল।  তখন অনেক অনুষ্ঠানই বন্ধ রাখা হয়েছিল। পরে সেসব চালু হলেও পুরুলিয়াতে পত্রপুষ্প প্রদর্শনী আর চালু হল না। পুষ্প প্রদর্শনীর প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা বছর ধরে অনেকেই ছাদে এবং বাগানে ফুলের পরিচর্যা করেন। প্রদর্শনী দেখে সকলেই খুশি হন। সবাইকে ওই আনন্দ দিতেই সারাবছর ফুলগাছ এবং হরেক রকম পাতাবাহারের পরিচর্যা। পুষ্প প্রদর্শনী পুনরায় চালু করার বিষয়ে বনদপ্তরের কোনও উদ্যোগ দেখতে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় এই গাছপ্রেমীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছি। সকলে মিলে একত্রিত হয়ে এ বিষয়ে পদক্ষেপ করা হবে। 
সম্পর্কিত সংবাদ