Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় ক্রিসমাস উত্সবের সূচনা মুখ্যমন্ত্রীর

পুরুলিয়ায় ক্রিসমাস উত্সবের সূচনা মুখ্যমন্ত্রীর
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ক্রিসমাস উত্সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের দু’টি চার্চেও ভার্চুয়ালি উত্সবের উদ্বোধন হয়। শহরের জিইএল চার্চের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রজত নন্দা, জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, কো-মেন্টর জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 
Advertisement
অ্যাসেন সন চার্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) আদিত্য বিক্রম হিরাণ, অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সিংহ রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়েক সহ অন্যান্যরা।
সম্পর্কিত সংবাদ