Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া জেলা পুলিসে রদবদল

পুরুলিয়া জেলা পুলিসে রদবদল
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা পুলিসের একাধিক থানায় রদবদল হল শনিবার। এদিন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেন পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আড়ষা থানার সাব ইন্সপেক্টর সুপ্রতিক মণ্ডলকে সাঁতুড়ি থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। সাঁতুড়ি থানার ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডলকে হুড়া থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন হুড়া থানার দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ সরকার। তিনি আড়ষা থানার ওসি পদে দায়িত্ব গ্রহণ করছেন। বরাবাজার থানায় কর্মরত এসআই সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে বাঘমুণ্ডি থানার অযোধ্যা ক্যাম্পের ইনচার্জ করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ