সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া শহরে ইসলামিয়া হাই মাদ্রাসার (এইচ এস) পরিচালন কমিটির নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় পেল তৃণমূল কংগ্রেস। মোট ছটি আসনের মধ্যে সবকটিতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এ বিষয়ে ওই পরিচালন কমিটির বিদায়ী সম্পাদক তথা পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তানজিব মাজাহার বলেন, কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে লড়াই হয়। বিরোধীরা অলিখিতভাবে জোটও করেছিল। কিন্তু ওদের পরাস্ত করে ছটি আসলে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সম্প্রদায় দিদির সঙ্গেই রয়েছেন তাই এদিনের ভোটে ফের প্রমাণিত হল।



