Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু  

পুরুলিয়ায় ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হল পুরুলিয়ায়। বৃহস্পতিবার সৈনিক স্কুলের বিপরীতে এমভিআই টেস্টিং গ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ও শুক্রবার মেলা চলবে। প্রথম দিন মফস্‌সল থানা এলাকার মানুষ঩কে লাইসেন্স বানানোর জন্য প্রাধান্য দেওয়া হয়। আগামী দিনে জেলার বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মসূচি চলবে বলে পুলিস সূত্রের খবর। এদিনই প্রায় ৩৫০ জন মেলায় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন। 
Advertisement
এদিনের অনুষ্ঠানে পুরুলিয়ার মহকুমা শাসক উত্পল ঘোষ, আরটিও অর্ণব চিন্না, পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিস সুপার বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত যতগুলি যুদ্ধের মুখোমুখি হয়েছে, তাতে মোট শহিদের সংখ্যার থেকে সারা বছরে ভারতে পথ দুর্ঘটনায় যত মানুষ মারা যান, সেই সংখ্যা বেশি। তিনি বলেন, ‘১৯৪৮, ১৯৬২, ১৯৬৫, ১৯৭১ থেকে কার্গিল পর্যন্ত সমস্ত যুদ্ধে মোট শহিদের সংখ্যার কয়েকগুণ বেশি মানুষ আমাদের দেশে এক বছরে মারা যান পথ দুর্ঘটনায়। ভয়াবহ এই পরিসংখ্যান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ১৮ থেকে ৪৫ বছরের মানুষের বেশি মৃত্যু হয়। আর একটা মৃত্যু মানে তার সংসার ভেসে যাওয়া।’ সাবধান করে তিনি বলেন, অযথা জোরে বাইক চালাবেন না। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। মদ্যপান করে গাড়ি চালাবেন না। 
সম্পর্কিত সংবাদ