নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: হাটে গোরুর পাল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। নাম শেখ সমির (২৬)। পুরুলিয়ার মফস্বল থানার টাটাড়ি এলাকায় বাড়ি । সোমবার সকালে ৩২ নম্বর জাতীয় সড়কের গোলবেড়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। গোরু নিয়ে যাওয়ার পথে পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। সিভিক ভলান্টিয়াররা তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে নিয়ে যান। সেখানে মারা যান।



