Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া ডিএম অফিসের সামনে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ

পুরুলিয়া ডিএম অফিসের সামনে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্থায়ীকরণ, সাম্মানিকের পরিবর্তে নির্দিষ্ট মাসিক বেতন, মা-শিশুদের খাদ্যের বরাদ্দ বাড়ানো সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন আইসিডিএস কর্মীরা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসনের কাছে দাবি সম্বলিত স্মারকিলিপি তাঁরা পেশ করেন। রাজ্যের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছে প্রসাশন। বিক্ষোভকারীদের দাবি, খোলা জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে নিজস্ব ভবন নির্মাণ করতে হবে। প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। তাঁদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। 
Advertisement
পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির জেলা সম্পাদিকা আশালতা বিশ্বাস বলেন, সরকারি সমস্ত কাজ আমাদের কর্মীদের দিয়ে করানো হচ্ছে। তা সত্ত্বেও আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হয় না। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে, কিন্তু বাজারদর অনুযায়ী সেই বরাদ্দ আমরা পাচ্ছি না। অবসরকালীন ভাতা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সন্মুখীন হয়েও নিষ্ঠার সঙ্গে এই কাজ করে চলেছি। তাতেও পর্যাপ্ত সাম্মানিকটুকুও মিলছে না। আমরা হতাশ হয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছি। 
সম্পর্কিত সংবাদ