নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনায় পুরুলিয়া শহরের জেলিয়া পাড়ায় আতঙ্ক ছড়ায়। সোমবার জেলিয়া পাড়া দুর্গা মন্দিরের সামনের একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।



