Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রাক্তন সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

প্রাক্তন সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ২ মার্চ: বিপাকে সেবির প্রাক্তন চেয়ারপার্সন মাধবী পুরি বুচ। ক্ষমতা থেকে সরে যেতেই দুর্নীতি এবং সরকারি নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় সেবির প্রাক্তন চেয়ারপার্সনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছে মুম্বইয়ের বিশেষ দুর্নীতি দমন আদালত। অভিযুক্তদের তালিকায় মাধবী ছাড়াও নাম আছে আরও ৫ জন আধিকারিকের। রায়কে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছেন সেবির এক আধিকারিক।
Advertisement
গত শুক্রবার দেশের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারপার্সন পদে মেয়াদ শেষ হয়েছে মাধবীর। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। গত শনিবার বিশেষ বিচারক শশীকান্ত একনাথরাও বাঙ্গার জানিয়েছেন, প্রাথমিক তথ্যপ্রমাণ অনুযায়ী মাধবীর বিরুদ্ধে নিয়ম না মানার বিষয়টি সামনে এসেছে। ফলে গোটা ঘটনার বিশদে তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত আদালতের। বিচারক জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া আদালতের নজরদারিতে চলবে। আগামী ৩০ দিনের মধ্যে তদন্তকারীকে রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
একটি সংস্থার শেয়ারবাজারে নথিভুক্ত হওয়া নিয়েই মূল বিতর্কের সূত্রপাত। অভিযোগ উঠেছে দুর্নীতিরও। এই নিয়ে আদালতের দ্বারস্থ হন এক সাংবাদিক। তাঁর দাবি, প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই ওই সংস্থাকে বাজারে নথিভুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু জেনেও চোখ বন্ধ করে ছিলেন সেবির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তাঁরা কার্যত অনিয়মের সুযোগ করে দেন। এর মাধ্যমে বিপুল অঙ্কের টাকার দুর্নীতিও হয়েছে বলে দাবি ওঠে।
Advertisement
সম্পর্কিত সংবাদ