Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর, লালগোলায় পথ অবরোধ, বিক্ষোভ 

পরীক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর, লালগোলায় পথ অবরোধ, বিক্ষোভ 
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। এই অভিযোগে মঙ্গলবার বিকেলে লালগোলা থানার ময়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক পরীক্ষার্থী। অবরোধ বিক্ষোভের ফলে লালগোলা-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। লালগোলা থানার পুলিসের আশ্বাসে অবরোধ উঠে যায়। পরে পরীক্ষার্থীদের পক্ষ থেকে লালগোলা থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। লালগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, দু’জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাদ্রাসা বোর্ডের অতিরিক্ত বিষয়ের পরীক্ষা ছিল। লালগোলা থানার পণ্ডিতপুর সিনিয়র মাদ্রাসার বেশ কয়েকজন পরীক্ষার্থী ছোটগাড়ি ভাড়া করে রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। লালবাগ থানার মিয়াপুরে পরীক্ষার্থীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোয় ধাক্কা মারে। অভিযোগ, তখন ওই এলাকার অটো ও টোটোচালকরা পরীক্ষার্থীদের গাড়ির চালককে মারধর শুরু করে। পরীক্ষার্থীরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়। মারধরের ঘটনায় চারজন জখম হয়। তাদের মধ্যে তিনজন হাসপাতালে বসে এবং একজন পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়। এরপর পরীক্ষা দিয়ে ফেরার পথে পরীক্ষার্থীরা ময়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ