Bartaman Logo
১০ জুন, ২০২৬

পরীক্ষার্থীদের বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর  

পরীক্ষার্থীদের বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
 
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: চাপমুক্ত শিক্ষাই হল সাফল্যের চাবিকাঠি। দেশের বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীদের এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, প্রত্যেকের মধ্যেই রয়েছে স্বতন্ত্র পরিচয়। প্রত্যেক শিশুর সহজাত, শিক্ষাগত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ এবং তাদের পছন্দ অনুযায়ী শিক্ষার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্যে পড়ুয়াদের প্রতিভা বিকাশের রূপরেখা চিহ্নিত করা হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে।  
Advertisement
‘মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশই হল শিক্ষা’- স্বামী বিবেকানন্দের এই বাণী উল্লেখ করে শিক্ষামন্ত্রী  বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শিশুদের শিক্ষাগত যাত্রাকে মসৃণ করাই হল সরকারের লক্ষ্য। এজন্য সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হয়েছে। পড়ার বা পরীক্ষার সময় তাদের ওপর যাতে মানসিক চাপ না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। একেবারে বুনিয়াদি স্তর থেকে শুরু করে শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ স্তর পর্যন্ত এই ভাবনাকে মাথায় রেখেই এই সংস্কার সাধন করা হয়েছে। পরীক্ষায় সাফল্যের পিছনে ছুটতে গিয়ে সর্বাঙ্গীণ বিকাশ যাতে বিঘ্নিত না হয়, মানসিক সুস্থতা যাতে বজায় থাকে, সেই লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের উল্লেখ করেছেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ