Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষাকেন্দ্রে ফুটেজ মনিটরিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি

পরীক্ষাকেন্দ্রে ফুটেজ মনিটরিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইটাহার: উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন চূড়ামণ প্রহ্লাদ চন্দ্র স্কুলে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ মনিটরিং সিস্টেমে যান্ত্রিক গোলযোগ। এদিন ইটাহার ব্লকের এই স্কুলে পরীক্ষা চলাকালীন ত্রুটি দেখা দেয়। যা নিয়ে সাময়িকভাবে চাঞ্চল্য তৈরি হয়েছিল। পরে ব্লক প্রশাসনের উদ্যোগে ফুটেজ মনিটরিং সিস্টেম ঠিক করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তাপস বড়াল বলেন, স্কুলে সমস্ত সিসি ক্যামেরা ঠিকভাবেই চলছিল। তবে যান্ত্রিক ত্রুটির জন্য মনিটরে সেই ফুটেজ ডিসপ্লে হচ্ছিল না। আমরা ব্লক প্রশাসনকে বিষয়টি জানালে দ্রুত সমাধান করা হয়। এদিন ডিপিএসি চেয়ারম্যান নাজিমুদ্দিন আলি পরীক্ষা চলাকালীন চূড়ামণ প্রহ্লাদ চন্দ্র স্কুলে পরিদর্শনে আসেন। যান্ত্রিক গোলযোগের বিষয়টি তাঁরও নজরে পড়েছে। তিনি জানিয়েছেন, সকাল এগারোটা নাগাদ ওই স্কুলে ঢুকি। পরীক্ষাপর্ব কেমন চলছে দেখার সময় সমস্যা চোখে পড়ে। প্রশাসন দ্রুত সেই সমস্যা মিটিয়ে দিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ