সংবাদদাতা, নাগরাকাট: মাল পুরসভার তরফে থানায় অভিযোগ দায়ের হতেই জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ বিভাগের কর্মী প্রসেনজিৎ দত্ত ফেরার। পুলিস তার খোজে তল্লাশি শুরু করেছে। মাল পুরসভা সূত্রে জানা গিয়েছে, আফগান নাগরিকদের জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল ওই কর্মীর। সম্প্রতি দিল্লির ইন্দিরাগান্ধী বিমানবন্দরে আফগান নাগরিকদের ছ’টি ভারতীয় পাসপোর্ট ধরা পড়ে। ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তে সিবিআই জানতে পারে ওই পাসপোর্ট তৈরিতে মাল পুরসভার নথি ব্যবহার করা হয়েছে।



