নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্কুল শিক্ষিকা মায়ের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে এসে বিপত্তি। শিলিগুড়ির একটি বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে প্রাণে বাঁচলেন বিহারের ছাত্রী। বিনোদন পার্কের একটি রাইডের চাকায় মাথা আটকে যায় তার। অনেকটা চুল খোয়ানোর পাশাপাশি তার মাথার চামড়ার একাংশ উঠে যায়। গুরুতর জখম একাদশ শ্রেণির পড়ুয়া ওই ছাত্রী বর্তমানে মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে সোমবার।
Advertisement
বিহারের আরারিয়ার বাসিন্দা বছর সতেরোর ওই ছাত্রী তাঁর মায়ের সঙ্গে শিলিগুড়ির একটি বিনোদন পার্কে আসেন। কিশোরীর মা আরারিয়ার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। ওই কিশোরী বোকারোর একটি স্কুলের ছাত্রী। তবে স্কুল বন্ধ থাকায় মায়ের স্কুলের ২৪ জন পড়ুয়ার সঙ্গে সেও শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়েছিল।
সোমবার বিকেলে বিনোদন পার্কে ঢোকার পর একটি রাইডে ওঠে সে। কিন্তু রাইডে ওঠার পর মেয়ের মাথার বড় চুল আচমকা চাকায় জড়িয়ে যায়। এরপর মেশিন লাগাতার ঘুরতে ঘুরতে আরও জড়িয়ে যায় চুল। শেষ পর্যন্ত চুল কেটে মাথা বের করার চেষ্টা করা হয়। ততক্ষণে চুল সহ মাথার চামড়ার অনেকটা অংশ উঠে চলে আসে। পরিবারের আরও অভিযোগ ওই বিনোদন পার্ক থেকে ঘটনার পরেও কোনও অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি। একটি টোটোয় করে মেয়েকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিহার থেকে পরিবারের বাকি সদস্যরা রাতেই নার্সিংহোমে চলে আসেন। চিকিৎসকের সঙ্গে কথা বলার পর ওই কিশোরীর অস্ত্রোপচার শুরু করা হয়। রাত ১০টা থেকে মধ্যরাত ২টো পর্যন্ত অস্ত্রোপচার করা হয়। পরে ছাত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ, বুধবার তার চিকিৎসা প্রক্রিয়া নতুন কীভাবে করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
থানায় ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন ছাত্রীর মা নিতু শরণ। যদিও এ ব্যাপারে ওই পার্কের কেউ কোনও মন্তব্য করতে চাননি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমাদের কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। তবে আমরাও বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে দেখা হবে।
কিশোরীর দাদা অভিজিৎ শরণ বলেন, আমরা ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের কাছে তাদের গাফিলতির বিষয়ে অভিযোগ জানিয়েছি। কী কী সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে তাও জানতে চেয়ে সদুত্তর পাইনি। আমার বোন একটু সুস্থ হলেই ওই বিনোদন পার্কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব।