সংবাদদাতা, চাঁচল: ঠিকাদারের রহস্যমৃত্যুতে নাম জড়াল স্ত্রীর। মৃতের স্ত্রী সহ তিনজনের নামে থানায় খুনের অভিযোগ করল মৃতের পরিবার। শুক্রবার থানায় খুনের অভিযোগ হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মৃতের নাম মহম্মদ ইসমাইল(৩৬)। চাঁচল থানার রণঘাট পশ্চিমপাড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে প্রায় ৩০ কিমি দূরে পুখুরিয়া থানা এলাকার একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ইসমাইলের দেহ। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার শেষকৃত্য হয়েছে।
Advertisement
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসমাইল ভিনজেলায় ঠিকাদারি করতেন। স্ত্রী ও তিন নাবালক সন্তান ছাড়াও পরিবারের রয়েছে তাঁর বৃদ্ধ বাবা মা। সোমবার বিকেলে এলাকার এক যুবক চারচাকা গাড়িতে ইসমাইলকে নিয়ে বের হয়। তারপর ইসমাইল আর বাড়ি ফেরেননি। তাঁর স্ত্রীর কথায়, রাতে ঘুমিয়েছিলাম। স্বামী কয়েকবার ফোন করেছিল, শুনতে পাইনি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শুনে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখতে যাই। এদিকে মৃতের বাবা ও মায়ের অভিযোগ, বউমার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার যোগসাজসেই ছেলেকে খুন হতে হল। দোষীদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ জানানো হয়েছে।
মৃতের বাবা ইশাদ আলি বলেন, প্রায় পাঁচমাস ধরে ছেলের অনুপস্থিতিতে এক যুবক বাড়িতে আসা-যাওয়া করত। বউমার সঙ্গে অবৈধ সম্পর্কের আশঙ্কা করছিলাম আগে থেকেই। ওর জন্যই খুন হতে হল ছেলেকে। মৃতের দাদা মানিকুল ইসলাম বলেন, ভাইয়ের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। এক যুবক ঘনঘন বাড়িতে আসছিল। তারসঙ্গে গিয়েই ভাই খুন হয়। মৃতের স্ত্রীর দাবি, স্বামীর সঙ্গেই যুবকটির বন্ধুত্বের সম্পর্ক ছিল। দুর্ঘটনা খবর পেয়ে স্বামীকে দেখতে যাই হাসপাতালে। আমি কোনও দোষ করিনি। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাত পযর্ন্ত কেউ গ্রেপ্তার হয়নি।