নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার শিলিগুড়ি পুরসভার উদ্যোগে প্রাক বড়দিন উত্সব উদ্যাপিত হল। শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে বিরাট মঞ্চ তৈরি করা হয়। কেক কেটে জাঁকজমকভাবে এই অনুষ্ঠানটি উদ্যাপন হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ কাউন্সিলাদের একাংশ। সেখানে ছোটরাও নানা অনুষ্ঠান করে।



