Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিরোজপুরে প্রসূতির মৃত্যু

পিরোজপুরে প্রসূতির মৃত্যু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: এক প্রসূতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের পিরোজপুর এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত প্রসূতির নাম রেখা বর্মন (১৯)। তাঁর বাবার বাড়ি পিরোজপুরে। মৃতের বাবা অমল বর্মন বলেন, মেয়ে গর্ভবতী অবস্থায় আমার বাড়িতেই বেশ কিছুদিন ধরে ছিল। বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতেই সন্তান প্রসব করে। সেই সময় মেয়ে সুস্থই ছিল। মেয়ের শ্বশুরবাড়ি নাজিরপুরে হওয়ায় তাকে মহারাজা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ