নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি উদ্যোগে কলকাতা বন্দরের খিদিরপুর ডকে বাণিজ্যিক কাজকর্ম শুরু হল শনিবার থেকে। এই প্রথম কলকাতা বন্দরের একটি পুরো টার্মিনালকে (খিদিরপুর ডক ওয়েষ্ট) বেসরকারি সংস্থার মাধ্যমে আধুনিকীকরণ করে চালু করা হল। বছর তিনেক আগে সেঞ্চুরি পোর্ট লিমিটেড এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষের মধ্যে এই টার্মিনালটি পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে চালানোর ব্যাপারে চুক্তি হয়। খিদিরপুর ডকের এই টার্মিনালের আধুনিকীকরণে প্রায় ১৯০ কোটি টাকা খরচ করা হয়েছে। এখানে মোবাইল হারবার ক্রেন, বার্জ আনলোডার সহ বিভিন্ন আধুনিক উপকরণ বসানোর ফলে জাহাজে দ্রুত পণ্য ওঠানো ও নামানোর কাজ করা যাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।



