Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বলিউড ছাড়ার ইঙ্গিত

প্রীতম বলিউড ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নতুন জীবনের পথে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন।

বলিউড ছাড়ার ইঙ্গিত
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অরিজিৎ সিংয়ের পর প্রীতম। বলিউড থেকে অবসর ঘোষণার ইঙ্গিত দিলেন সুরকার। ১৪ জুন, রবিবার ছিল তাঁর ৫৫তম জন্মদিন। এদিন রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাঁর সেই পোস্ট ঘিরেই দানা বেঁধেছে জল্পনা। তিনি লিখেছেন, ‘আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। সেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলি স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা দেওয়ার সময় এসেছে। যে কাজগুলিকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব।’ তাঁর সংযোজন, ‘বাণিজ্যিকভাবে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় ধন্যবাদ।’ গত জানুয়ারি মাসে এমনই এক সমাজমাধ্যম পোস্টের মাধ্যমে বলিউড ছাড়ার ঘোষণা করেছিলেন অরিজিৎ। প্রীতমও কি এবার সেই পথে হাঁটবেন, তা নিয়েই শুরু হয়েছে নানা গুঞ্জন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ