Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিক্যাল অ্যালায়েডের কাউন্সেলিং  নিয়ে উচ্চশিক্ষার প্রধান সচিবকে তলব

জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যালায়েড সায়েন্স কোর্সের কাউন্সেলিং কেন আটকে রয়েছে? এই প্রশ্নের উত্তর পেতে এবার উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তলব করল কলকাতা হাইকোর্ট।

মেডিক্যাল অ্যালায়েডের কাউন্সেলিং  নিয়ে উচ্চশিক্ষার প্রধান সচিবকে তলব
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিক্যাল অ্যালায়েড সায়েন্স কোর্সের কাউন্সেলিং কেন আটকে রয়েছে? এই প্রশ্নের উত্তর পেতে এবার উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তলব করল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার তাঁকে ভার্চুয়ালি হাজির হয়ে উত্তর জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ। 

Advertisement

বিচারপতি কৌশিক চন্দ গত মে মাসের মধ্যে কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও কাউন্সিলিং হয়নি। জানা গিয়েছে, ওবিসি জটে আটকে রয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। নির্দেশ পালিত না-হওয়ায় বুধবার চূড়ান্ত ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিনের শুনানিতে রাজ্য আদালতে জানায়, কাউন্সেলিং করা যায় কি না, সেটা ভেবে দেখা হবে। 
এরপরই ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘বারবার নির্দেশের পরেও রাজ্য সেই নির্দেশ মানছে না কেন?’ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে। শীর্ষ আদালত ওবিসি মামলায় স্থগিতাদেশ দিয়েছে।’বিচারপতি তখন প্রশ্ন করেন,  ‘পরীক্ষার্থীরা আর কতদিন অপেক্ষা করবেন? মেধার সঙ্গে কোনও আপস করা যাবে না।’ কেন কাউন্সেলিং হচ্ছে না? তার উত্তর জানতে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে এরপরই ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি চন্দ। 

সম্পর্কিত সংবাদ