Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাইমারিতে নবীন বরণ, বিদায় সংবর্ধনা

প্রাইমারিতে নবীন বরণ, বিদায় সংবর্ধনা
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল বৃহস্পতিবার। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পড়ুয়াদের স্বাগত ও পুরনোদের বিদায় জানানো হয়। কুশমণ্ডি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাফিয়ার রহমান উপস্থিত ছিলেন স্কুলের  অনুষ্ঠানে। নতুন শিক্ষাবর্ষে স্কুলে প্রথম শ্রেণিতে ২০ জন পড়ুয়া ভর্তি হয়। নতুন পড়ুয়াদের স্কুল ব্যাগ, ড্রেস, জুতো, বই, খাতা, পেন তুলে দেওয়া হয়। স্কুলের চতুর্থ উত্তীর্ণ ১৯ পড়ুয়াদের হাতে একটি বোর্ড, খাতা, পেন দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 
Advertisement
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল। ফুচকার স্টল বসানো হয় স্কুলের তরফে। দুপুরে ছিল বিরিয়ানির ব্যবস্থা। প্রধান শিক্ষক রেয়াজুল ইসলাম বলেন, আমাদের স্কুলে দশবছর ধরে এভাবেই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা হয়।
সম্পর্কিত সংবাদ