Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব বারাণসীর নিধি

তরুণ আইএফএস আধিকারিক নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হল।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব বারাণসীর নিধি
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তরুণ আইএফএস আধিকারিক নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হল। ২০১৪ ব্যাচের এই ফরেন সার্ভিস আধিকারিক এতদিন প্রধানমন্ত্রীর দপ্তরে (পিএমও) ডেপুটি সেক্রেটারির দায়িত্বে ছিলেন। শনিবার তাঁকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগের কথা ঘোষণা করে নিয়োগ ও প্রশিক্ষণ দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর মেহমুরগঞ্জের বাসিন্দা নিধি বরাবরই মেধাবী। ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৬তম স্থান অধিকার করেছিলেন। ২০১৬ সালে বেস্ট ট্রেনি অফিসার হিসেবে অ্যাওয়ার্ড অব অ্যাম্বাস্যাডর বিমল সান্যাল মেমোরিয়াল পুরস্কার পান। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে বেস্ট ডিসার্টেশন মেডেল। 

Advertisement

২০২২ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগ দেন নিধি। ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হন। ডেপুটি সেক্রেটারি হওয়ার সুবাদে ‘ফরেন অ্যান্ড সিকিউরিটি’ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের অধীনে কাজ করেছেন তিনি। ২০১৩ সালে সিভিল সার্ভিস পাশ করার আগে বারাণসীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার (কমার্শিয়াল ট্যাক্স) ছিলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ