Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর ডিগ্রি মামলা: পিছল রায়দান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি প্রকাশের মামলায় রায়দান স্থগিত রাখল দিল্লি আদালত। বুধবার বিচারপতি শচীন দত্ত অনুপস্থিত থাকার কারণে মামলার শুনানি পিছিয়ে যায়।

প্রধানমন্ত্রীর ডিগ্রি মামলা: পিছল রায়দান
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি প্রকাশের মামলায় রায়দান স্থগিত রাখল দিল্লি আদালত। বুধবার বিচারপতি শচীন দত্ত অনুপস্থিত থাকার কারণে মামলার শুনানি পিছিয়ে যায়। আগামী ২৫  আগস্ট রায়দান হতে পারে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছে বিরোধীরা। আইনি পথে বিষয়টা নিষ্পত্তির জন্য তৎপর হন আরটিআই কর্মী নীরজ কুমার। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১৯৭৮ সালের স্নাতক পড়ুয়াদের নাম, রোল নাম্বার, পাস-ফেলের নথি প্রকাশের দাবি জানান তিনি।  যদিও  তাঁর দাবি খারিজ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)-র কাছে আবেদন জানান তিনি। ২০১৬ সালে কমিশন দিল্লি বিশ্ববিদ্যালয়কে ১৯৭৮ সালের স্নাতকদের তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়। এই নির্দেশে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্ত হয় দিল্লি বিশ্ববিদ্যালয়। তাদের যুক্তি, কারও কৌতূহল মেটানোর তথ্যের অধিকার আইনের লক্ষ্য হতে পারে না।  বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিআইসির আদেশ বাতিল করা উচিত। ২০১৭ সালে তথ্য কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দেয় হাইকোর্টে। এরপর থেকে বিষয়টা বিচারাধীন ছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ