Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়া পুরসভায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

সাঁইথিয়া পুরসভায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হল। ন্যাশনাল আর্বান হেলথ মিশন প্রকল্পের হাত ধরে পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পেল সাঁইথিয়া। বৃহস্পতিবার উদ্বোধন হল। স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ, পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় ৯৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-১এ রক্তের সমস্ত প্রকার পরীক্ষার বন্দোবস্ত থাকবে। ডেঙ্গু মোকাবিলায় এই স্বাস্থ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, একজন চিকিৎসক সহ মোট চারজন এই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা দেবেন। সেইসঙ্গে ল্যাব টেকনিশিয়ানও থাকবেন। 

Advertisement

সাঁইথিয়া পুরসভার ৯নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন সদরপাড় এলাকায় দোতলা পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-১ গড়ে উঠেছে। সেখানে মোট ১১টি কক্ষ রয়েছে। ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে গর্ভবতী মহিলাদের পরিসেবা, সন্তান জন্ম দেওয়ার পরবর্তী চিকিৎসা পরিষেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুদের টিকাকরণ, সংক্রামক ও অসংক্রামক রোগের নিয়ন্ত্রণ, সাধারণ রোগের চিকিৎসা, রক্ত, মল, মূত্র পরীক্ষা এমনকী ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েডের মতো রোগ নির্ণয়ের বন্দোবস্তও থাকছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র থেকে পরিষেবা পাওয়া যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ