Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ছোট প্যাকেটের দাম কমবে না, পণ্যের পরিমাণ বাড়িয়ে জিএসটি হ্রাসের সুবিধা দেবে সংস্থাগুলি

৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান থেকে ২০ টাকার মাজন। জিএসটি কমলেও এধরনের ছোট প্যাকেটবন্দি নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্যগুলির দাম কমবে না। এফএমসিজি পণ্যে জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে।

ছোট প্যাকেটের দাম কমবে না, পণ্যের পরিমাণ বাড়িয়ে জিএসটি হ্রাসের সুবিধা দেবে সংস্থাগুলি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: ৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান থেকে ২০ টাকার মাজন। জিএসটি কমলেও এধরনের ছোট প্যাকেটবন্দি নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্যগুলির দাম কমবে না। এফএমসিজি পণ্যে জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সব পণ্যের ছোট প্যাকেটের দাম কমানো সম্ভব নয় বলে সংস্থাগুলির তরফে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। কর কর্তৃপক্ষের কাছে সংস্থাগুলির যুক্তি, স্বল্পমূল্যের প্যাকেটজাত এধরনের ভোগ্যপণ্যের দাম কমালে তা লেনদেনের ক্ষেত্রে তা ঝক্কির কারণ হয়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ১০ টাকার কোনও পণ্যের প্যাকেটের দাম কমিয়ে ৯টাকা করা হলে কেনাবেচায় সমস্যা তৈরি হতে পারে। তাহলে কি জিএসটি কমার সুরাহা এক্ষেত্রে গ্রাহকরা পাবেন না? সংস্থাগুলির তরফে সরকারকে জানানো হয়েছে, দাম না কমলেও জিএসটি হ্রাসের সুবিধা থেকে ক্রেতারা বঞ্চিত হবেন না। কারণ,  দাম একই রেখে প্যাকেটে পণ্যের পরিমাণ সেই অনুপাতে বাড়িয়ে দেওয়া হবে হবে। অর্থাৎ দাম একই থাকলেও মিলবে বাড়তি পরিমাণ পণ্য। তবে সংস্থাগুলির এই আশ্বাস সত্ত্বেও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সজাগ দৃষ্টি রাখছে। জিএসটি কমার লাভ যাতে সংস্থাগুলি নিজেদের পকেটে না ভরে গ্রাহকের কাছে পৌঁছে দেয়, সরকার তা নিশ্চিত করতে চাইছে। আর সেজন্য প্রয়োজনে গাইডলাইন প্রকাশের কথাও ভাবা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর।

Advertisement

বিকাজি ফুডসের সিএফও ঋষভ জৈন বলেন, প্যাকেটে আগের থেকে বেশি পণ্য পাবেন ক্রেতারা। প্রায় একই সুরে কথা বলেছেন ডাবরের সিইও মোহিত মালহোত্রা। তাঁর বক্তব্য, সংস্থাগুলি জিএসটি কমার সুরাহা নিশ্চিতভাবেই ক্রেতার কাছে পৌঁছে দেবে। এর ফলে সব পণ্যেরই চাহিদা বাড়বে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ