Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

দাম বাড়ল ১০ কেজি সিলিন্ডারের

যাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাঁদের সংযোগ ব্লক করা হয়েছে বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে।

দাম বাড়ল ১০ কেজি সিলিন্ডারের
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাঁদের সংযোগ ব্লক করা হয়েছে বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে। তাঁরা আর গৃহস্থের দরে সিলিন্ডার বা ভরতুকি পাবেন না। তাঁদের এবার সিলিন্ডার কিনতে হবে বাজারদরে। তা পাওয়া যাবে ১০ ও পাঁচ কেজি ওজনে। সেই দর চলতি মাসে বাড়িয়ে দিল পেট্রলিয়াম মন্ত্রক। ফলে কলকাতায় ১০ কিলো ফ্রি ট্রেড এলপিজি বা এফটিএল-এর দর দাঁড়াল ১ হাজার ৬৫৯ টাকা। গত মাসে সেই দর ছিল ১ হাজার ৬২৪ টাকা। তবে গ্রাহক এই দরের উপর ২০০ টাকা ছাড় পাবেন। গত আগস্ট মাস থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা এই সিলিন্ডার কিনবেন, তাঁরা এই সুযোগ পাবেন। এমাসে পাঁচ কিলো সিলিন্ডারের বাজারদর ৮১৭.৫ টাকা। ডিস্ট্রিবিউটররা জানাচ্ছেন, যেসব গ্রাহকের সংযোগ ব্লক হয়ে গিয়েছে, তাঁদের কাছে এসএমএসের মাধ্যমে সেকথা জানানো হচ্ছে। কীভাবে তাঁরা বাজারদরে সিলিন্ডার পাবেন, তা জানানো হচ্ছে। তবে ডিস্ট্রিবিউটরের কাছে যদি সেই সিলিন্ডারের জোগান থাকে, তবেই তা মিলবে বলে জানানো হচ্ছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ