Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্রহেলিকার গল্প

প্রহেলিকার গল্প
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
হৃষীকেশ চট্টোপাধ্যায় একজন খ্যাতনামা ফিল্মস্টার। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সুপারমডেল পায়েল সেনগুপ্তকে বিয়ে করে সে। তাদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিন খুন করা হয় হৃষীকেশকে। গল্পের আসল খেলা শুরু এখান থেকে। পরের দিন পুলিস ইন্সপেক্টর সম্রাট নেয় তদন্তের দায়িত্ব। এভাবেই এগবে নতুন ওয়েব সিরিজ ‘প্রহেলিকা’র গল্প। পুলিসের চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। পায়েল চরিত্রে রয়েছেন উপাসনা ঘোড়ুই। এছাড়া প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যর মতো অভিনেতারাও রয়েছেন এই সিরিজে। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন দে।
Advertisement
সম্পর্কিত সংবাদ