Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রয়াগরাজে বাইক দুর্ঘটনায় সামশেরগঞ্জের যুবকের মৃত্যু 

প্রয়াগরাজে বাইক দুর্ঘটনায় সামশেরগঞ্জের যুবকের মৃত্যু 
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,জঙ্গিপুর: প্রয়াগরাজে বাইক দুর্ঘটনা সামশেরগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মৃত্যুর খবর পায় পরিবারের লোকজন। মৃতের নাম রঞ্জন বিশ্বাস(৪০)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার হাটপাড়া এলাকায়। বাড়িতে তাঁর স্ত্রী সহ দুই ছেলেমেয়ে রয়েছে। কয়েক দিন আগেই তিনি কুম্ভমেলা উপলক্ষ্যে প্রয়াগরাজে যান। সেখানে তিনি একটি চায়ের দোকান করেন। এদিন তিনি দোকানের সামনে বসে বাসন পরিষ্কার করছিলেন। সেই সময় এক বাইক চালক তাঁকে সজোরে ধাক্কা মারে। তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে প্রয়াগরাজের হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জনবাবুর মৃত্যু হয়। এদিন সকালে প্রশাসনের পক্ষ হতে তাঁর মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ