১৫তম বার্ষিক কনসার্ট উদযপান করল নৃত্যাঞ্জলি ট্র্যাডিশনাল কত্থক ইনস্টিটিউশন। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত ‘উমং’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজারের বেশি দর্শক। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের মহিমা উপভোগ করেছেন তাঁরা। নৃত্যাঞ্জলির একশোরও বেশি শিক্ষার্থীর পারফরম্যান্স উপভোগ করেন সকলে। এছাড়াও রাজদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত পণ্ডিত, মধুকা দত্ত, রেশমি মিত্র, শ্রীতমা বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনা মনোগ্রাহী।



