Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের জল্পনায় সিলমোহর আমিরের

আমির খান ঘোষণা করলেন গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের তারিখ ৫ জুলাই। সাধারণ অনুষ্ঠানে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন। বিস্তারিত পড়ুন।

বিয়ের জল্পনায় সিলমোহর আমিরের
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান। জীবনে তৃতীয়বার। সদ্য এই জল্পনায় সরগরম হয়েছিল বলিপাড়া। অবশেষে তাতে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। আগামী ৫ জুলাই গৌরীর সঙ্গে আইনি বিয়ে সারবেন আমির। সদ্য সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি। তারিখটি ৫ জুলাই।’

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যে দুই পরিবারের তরফে আয়োজন শুরু হয়েছে। পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে অত্যন্ত সাদামাটাভাবে সমগ্র আয়োজন সারতে চাইছেন আমির ও গৌরী। কোনো জাঁকজমক নয়, সাধারণভাবেই হবে অনুষ্ঠান। সূত্রের খবর, ইতিমধ্যে শাহরুখ খান, আমির খান সহ বলিউডের নামজাদা তারকাদের কাছে নিমন্ত্রণ পৌঁছেছে। আর কারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তা নিয়ে চর্চা বলিউডে।

Advertisement
সম্পর্কিত সংবাদ