Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত প্রযোজক নিহালনি

প্রখ্যাত প্রযোজক পহেলাজ নিহালনি মুম্বইতে প্রয়াত। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। বিস্তারিত জানুন।

প্রয়াত প্রযোজক নিহালনি
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রয়াত প্রখ্যাত প্রযোজক তথা সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের প্রাক্তন চেয়ারপার্সন পহেলাজ নিহালনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন লিভারের সমস্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ মুম্বইতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পহেলাজ। বয়স হয়েছিল ৭৬। পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন বিকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ‘আঁখে’, ‘আন্দাজ’, ‘তলাশ’, ‘রঙ্গিলা রাজা’-এর মতো একাধিক ছবি প্রযোজনা করেছিলেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত সিবিএফসির চেয়ারপার্সনের ভূমিকা সামলেছিলেন তিনি। সেই সময় তাঁর ‘রক্ষণশীল মনোভাব’ সমালোচিত হয়েছিল। বহু সিনেমার দৃশ্য কাটার সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ