Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন সিরিজে অর্পণ সৃজলা

নতুন ওয়েবসিরিজ 'কলকাতা কোলাজ'-এ অভিনয় করছেন অর্পণ ও সৃজলা। প্রেম ও বন্ধুত্বের গল্প তুলে ধরছে এই সিরিজ। বিস্তারিত পড়ুন।

নতুন সিরিজে অর্পণ  সৃজলা
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রাণবন্ত কলকাতা। সিটি অব জয়। এই শহরকে কেন্দ্র করেই পরিচালক পার্থ সেন সাজিয়েছেন তাঁর ওয়েবসিরিজ ‘কলকাতা কোলাজ’-এর গল্প। সবসময় প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। অভিনয়ে অর্পণ ঘোষাল, সৃজলা গুহ, বাসবদত্তা চট্টোপাধ্যায়,  রব দে, দুলাল লাহিড়ি, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনন্যা সেন সহ আরও অনেকে। প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন, ভাঙন আর নিজেকে খোঁজা... এমনই নানা দিক উঠে আসবে সিরিজে। অ্যান্থলজির আকারে গল্প বলেছেন পরিচালক। সেগুলিকে বেঁধেছেন এক সুতোয়। সিরিজে কলকাতা কেবল একটি শহর নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। পরিচালক সিরিজ প্রসঙ্গে বললেন, ‘বাংলা ওটিটি প্ল্যাটফর্মের জার্নি শুরু করেছে সবসময়। তাদের এই পথচলার অংশ হতে পেরে আমি আনন্দিত। অ্যান্থলজিতে চারটি ভিন্ন গল্প দেখানো হয়েছে। প্রত্যেকের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ