নিউটাউন সেন্ট্রাল পার্কে শুরু রাজ্য হস্তশিল্প মেলার প্রস্তুতি, দুর্গাপুজোর কাঠামো সরেনি এখনও
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগামী ১৯ নভেম্বর থেকে নিউটাউন সেন্ট্রাল পার্কের সামনে সিটি স্কোয়ার মাঠে শুরু হবে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালীপুজো শেষ গেলেও সিটি স্কোয়ারের মাঠে এখনও দুর্গাপুজোর মণ্ডপের কাঠামো থেকে গিয়েছে। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি এবং স্টল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু, কাঠামো থেকে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। তাই মাঠ থেকে দ্রুত ওই কাঠামো সরাতে বলা হয়েছে। কারণ, হাতে বেশি সময় নেই। বৃহস্পতিবার বিকেলে গিয়েও ওই পুজোর কাঠামো রয়েছে। এ ব্যাপারে পুজো কমিটির দাবি, প্রায় সবই সরিয়ে নেওয়া হয়েছে। বাকি জিনিসপত্রও সরিয়ে নেওয়া হবে। রাজ্য সকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে প্রতিবার শীতের মরশুমে এই মেলা শুরু হয়। প্রথমে ময়দানে এই মেলা হত। পরবর্তীকালে, স্থান বদলে হত সায়েন্স সিটির মিলন মেলা প্রাঙ্গণে। বছর ৯-১০ আগে সেখান থেকে ওই মেলাকে সরানো হয় নিউটাউন ইকোপার্কের ১ নম্বর গেট চত্বরে। দুবছর আগে ইকোপার্কের ১ নম্বর গেট থেকে ওই মেলাটি সরিয়ে নিউটাউন সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ড ক্লিক টাওয়ারে আনা হয়। গত দুবছর সেখানেই মেলা হয়েছে। সেখানে হবে এবছরও।  প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ, কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায়।

Advertisement