Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাব্বিশের পুজো প্রস্তুতি শুরু, এখন থেকেই শিল্পী নির্বাচন

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের দুর্গাপুজোর জন্য কার্যত এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল শহরের একাধিক পুজো কমিটি।

ছাব্বিশের পুজো প্রস্তুতি শুরু, এখন থেকেই শিল্পী নির্বাচন
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের দুর্গাপুজোর জন্য কার্যত এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল শহরের একাধিক পুজো কমিটি। রবিবার জানা গিয়েছে, উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কাশী বোস লেন আগামী বছরের জন্য তাদের থিম ও মণ্ডপসজ্জার শিল্পী অপরিবর্তিত রাখছে। অর্থাৎ ছাব্বিশেও কাশী বোস লেনে থিম সাজাবেন শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালা। এখানকার অন্যতম উদ্যোক্তা সোমেন দত্ত এই খবর জানিয়েছেন। বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির সভাপতি রাজীব চৌধুরী জানিয়েছেন, তিন বছর ধরেই তাঁদের মণ্ডপসজ্জা ও থিমের দায়িত্বে রয়েছেন শিল্পী দেবাশিস বারুই। আগামী বছরও এই টিমই তাঁদের থিম রূপায়ণের দায়িত্বে থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ