Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহিদ দিবসের প্রস্তুতি: আমতা, মধ্য হাওড়ায় তৃণমূলের মিছিল

একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস সমাবেশের প্রস্তুতি চলছে জোরকদমে। দেওয়াল লিখন থেকে ফ্লেক্স-ফেস্টুনের মাধ্যমে প্রচারের পাশাপাশি মিটিং-মিছিল শুরু করেছেন দলের নেতা-কর্মীরা।

শহিদ দিবসের প্রস্তুতি: আমতা, মধ্য হাওড়ায় তৃণমূলের মিছিল
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস সমাবেশের প্রস্তুতি চলছে জোরকদমে। দেওয়াল লিখন থেকে ফ্লেক্স-ফেস্টুনের মাধ্যমে প্রচারের পাশাপাশি মিটিং-মিছিল শুরু করেছেন দলের নেতা-কর্মীরা। রবিবারই মধ্য হাওড়ায় একটি মিছিল হল। তাতে নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ রায়। পাশাপাশি ছিলেন তৃণমূল নেতা কৈলাস মিশ্র, অভিষেক চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন সকালে শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিলে অংশ নেন বহু কর্মী, সমর্থক। বিকেলেও হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত মিছিল করে যুব তৃণমূল। মন্ত্রী অরূপ রায় বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার শহিদ সমাবেশে হাওড়া থেকে রেকর্ড পরিমাণ লোক যাবে। এই মিছিলগুলির মাধ্যমে কর্মী, সমর্থকদের একত্রিত করা হচ্ছে। এদিন বিকেলেই উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমতায় দলীয় নেতা-কমীদের নিয়ে বৈঠক হয়। এছাড়া আমতা বিধানসভা কেন্দ্রের বাকসিহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মহমিছিল হয়। মানকুর গ্যারাজ থেকে মিছিল বেরিয়ে কাজিবেড়িয়া মোড় পর্যন্ত যায়। মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক সুকান্ত পাল। এছাড়া খালনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খালনা সাবগাছতলায় এক পথসভা হয়। সেখানেও বক্তব্য পেশ করেন সুকান্তবাবু।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ