নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলাজুড়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো হয়। জেলার সর্ববৃহৎ এই পুজো এবার ৬০তম বর্ষে পদার্পণ করেছে।

ঘোড়াধরা পার্কে খুঁটিপুজো ঘিরে সকাল থেকেই উৎসবের মেজাজ ছিল। প্রতিবছর এই পুজোর থিমে চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে পুজোর থিমের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ উদ্যোক্তারা। তাঁরা জানালেন, থিম এখনই প্রকাশ করা হবে না। দর্শনার্থীরা মণ্ডপে এসে চমক পাবেন। তাঁদের জন্য এক অন্যরকম অনুভূতি অপেক্ষা করছে।
পুজোর বাজেট প্রায় ১০লক্ষ টাকা ধরা হয়েছে। পুজোকে কেন্দ্র করে মেলা বসবে। পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে। স্থানীয় শিল্পীরা সেই অনুষ্ঠানে অংশ নেবেন। শিশু থেকে প্রবীণ-সবার জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।
পুজো কমিটির সম্পাদক উজ্বল পাত্র, অমিতাভ বসু মল্লিক, সভাপতি অজিত মাহাত, কোষাধ্যক্ষ প্রদীপ রায়চৌধুরী এদিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন। উজ্জ্বলবাবু বলেন. জন্মাষ্টমীর শুভলগ্নে খুঁটিপুজোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হল। পুজোর থিমে এবারও চমক থাকছে। ভিড় সামলাতে এবারও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। • নিজস্ব চিত্র