Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরে থাকা মসজিদ সরানোর প্রস্তুতি শুরু

বিমানবন্দরের মধ্যে থাকা বাঁকড়া মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। গত তিন দিন ধরে এই মসজিদে নামাজ পাঠ বন্ধ রয়েছে।

বিমানবন্দরে থাকা মসজিদ সরানোর প্রস্তুতি শুরু
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরের মধ্যে থাকা বাঁকড়া মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। গত তিন দিন ধরে এই মসজিদে নামাজ পাঠ বন্ধ রয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সব দিক খতিয়ে দেখছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। তাছাড়া আন্তর্জাতিক কলকাতা বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব কাছেই বাংলাদেশ, চিন। আর আমরা কাউকে ধর্ম পালনে বাধা দিইনি। ইদ, মহরমের অনুষ্ঠানও হয়েছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিমানবন্দরের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তারমধ্যে নামাজ, পুজো পাঠ করা ঠিক নয়। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার জানিয়ে দিয়েছেন, মসজিদটি স্থানান্তরিত হবে। সকলের উচিত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং রানওয়ে সম্প্রসারণের কাজে সহযোগিতা করা। মসজিদে নামাজ পাঠ বন্ধ হলেও সাধারণ মানুষকে ক্ষোভ-বিক্ষোভ না দেখানোর আবেদন করেছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর আবেদন, কেউ রাস্তায় নামবেন না। বিনা নোটিসে মসজিদে নামাজ পাঠ বন্ধ করেছে এয়ারপোর্ট অথরিটি। বলপ্রয়োগ করে ওরা মসজিদের জায়গা নিলে নেবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ