Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

দেশে মহার্ঘ অ্যাপলের ম্যাকবুক-আইপ্যাড, একলাফে ১ লক্ষ পর্যন্ত দামবৃদ্ধি!

ভারতে অ্যাপলের আইপ্যাড ও ম্যাকবুকের দাম একলাফে ১ লক্ষ টাকা বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই মূল্যবৃদ্ধি। বিস্তারিত পড়ুন।

দেশে মহার্ঘ অ্যাপলের ম্যাকবুক-আইপ্যাড, একলাফে ১ লক্ষ পর্যন্ত দামবৃদ্ধি!
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অ্যাপল প্রোডাক্ট কিনবেন ভাবছেন? এর জন্য মাসের পর মাস টাকা জমানো থেকে শুরু করে বিস্তর প্ল্যানিং করে থাকেন অ্যাপল অনুরাগীরা। তবে এবার আইপ্যাড, ম্যাকবুকে হাত দিতে গেলে ছ্যাঁকা লাগবে। কারণ একধাক্কায় ভারতে দাম বাড়ল অ্যাপলের আইপ্যাড, ম্যাকবুক, ম্যাক স্টুডিয়ো, হোমপড সহ নানা সামগ্রীর। কোনো ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত দামবৃদ্ধি হয়েছে। বিশেষজ্ঞদের কথায়, সাম্প্রতিককালে এটাই সর্বোচ্চ দামবৃদ্ধি। আর এর পিছনেও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই।

Advertisement

আগে ম্যাকবুক এয়ারের (এম ৫ চিপ) দাম ছিল ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। প্রায় ৩০ হাজার টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। একইভাবে ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার ভ্যারিয়েন্টের দাম ৩৫ হাজার টাকা বেড়েছে। এটির বর্তমান মূল্য ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো (এম ৫ চিপ ও ১৬ জিবি র‌্যাম)-র দাম ছিল ১ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকা। ৭০ হাজার টাকা বেড়ে বর্তমানে দাম হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো (এম ৫ ম্যাক্স ভ্যারিয়েন্ট)-র সবচেয়ে বেশি দাম বেড়েছে। আগে দাম ছিল ৩ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা। বর্তমানে ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা। ৪০ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে ম্যাক স্টুডিয়োর। ৯৯ হাজার ৯০০ থেকে বেড়ে  ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা হয়েছে আইপ্যাড প্রো ১১ (২৫৬ জিবি)। বিশেষজ্ঞদের কথায়, অত্যাধুনিক এআই সমন্বিত গেজেটের ক্ষেত্রে আরও বেশি র‌্যাম, ফাস্টার স্টোরেজ, চিপ ও উন্নত প্রসেসর প্রয়োজন। যা জটিল এআই মডেল চালিয়ে নিয়ে যেতে সক্ষম। এই উচ্চমানের হার্ডওয়্যার দিয়ে গেজেট তৈরি করতে খরচ বেশি পড়ছে। সেই কারণেই দামবৃদ্ধি।

Advertisement
সম্পর্কিত সংবাদ